বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার দুর্গম হাওরের ছয়টি গ্রামের ২০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছে প্রবাসী চ্যারিটি সংগঠন গিভহোপ রিলিফ।
শুক্রবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলার রহমতপুর, শরিয়তপুর, রণশী, খাড়ারাই, খুদিরাই, চিকারকান্দি সহ হাওরে ছয়টি গ্রামের ২০০ পরিবারে এই ত্রাণ সামগ্রী প্রদান করা হয়। এসময় একেকটি পরিবারকে চাল, ডাল, তেল, আলু, চিড়া, মুড়ি সহ বিভিন্ন ধরনের ১৫ কেজির প্যাকেট দেয়া হয়।
সংগঠনের স্বেচ্ছাসেবীরা নৌকায় সরেজমিনে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দেন। এসময় উপস্থিত ছিলেন ত্রাণ কার্যক্রমের সমন্বয়ক মো আম্মার, ক্বারী হুসাইন আহমেদ, সজিব আহমেদ, সাকিব, আসাদ, সাগর, হুসাইন, রুজেল, রুহুল আমীন প্রমুখ।
