এর আগে গত ৭ জুন কাউন্সিল বোর্ডের সভায় শরীফ জামিলকে সর্বসম্মতিক্রমে নির্বাহী কমিটির সদস্য হিসেবে এই মনোনয়ন দেওয়া হয়। তিনি ছাড়াও যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসের ব্রুস রেজনিক ও পেরুর ব্রুনোমন্টি ফেরিকেও নির্বাহী কমিটির সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
ওয়াটারকিপার অ্যালায়েন্স বিশ্বের ৬টি মহাদেশের ৩৯টি দেশে ৩০০ এর বেশি ওয়াটারকিপার সদস্যদের সঙ্গে নিয়ে ২৫ লাখ বর্গকিলোমিটারেরও বেশি নদী, হ্রদ ও উপকূলীয় জলাশয় এলাকা নিয়মিত পর্যবেক্ষণ ও সংরক্ষণের জন্য কাজ করছে।
বাংলাদেশের পরিবেশকর্মী শরীফ জামিল ২০০৯ সাল থেকে বুড়িগঙ্গা রিভারকিপার হিসেবে বুড়িগঙ্গা নদীকে দূষণ ও দখলমুক্ত করে নদীর প্রাণ ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ শুরু করেন। তিনি ২০১৫ সাল থেকে ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পরিবেশ ও মানবাধিকার রক্ষার নানা নাগরিক প্রয়াসের সঙ্গে যুক্ত। ধরিত্রী রক্ষায় আমরার (ধরা) সদস্য সচিব হিসেবে তিনি পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে স্থানীয়, জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে ভূমিকা পালন করছেন।