‘আমেরিকান কারি অ্যাওয়ার্ড’ হচ্ছে একটি আন্তর্জাতিক মূলধারার আয়োজন। এই আয়োজনে নিউইয়র্কের মেয়রসহ মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর থেকে শুরু করে নানা সেক্টরের বিশিষ্ট ব্যক্তিরা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
‘আমেরিকান কারি অ্যাওয়ার্ড’ আয়োজনের প্রধান উদ্দেশ্য হচ্ছে, বাংলাদেশের খাবার এবং সংস্কৃতিকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়া এবং একইসঙ্গে বিশ্বের নানা প্রান্তের বৈচিত্র্যময় নানান খাবারের সঙ্গে পরিচিত হওয়া।
বাংলাদেশের আকর্ষণীয় এবং মুখোরচক সব খাবার এবং এ বিষয়ক সংস্কৃতিকে বিশ্বজুড়ে পরিচিত করার পাশাপাশি কালিনারি পেশাকে আরও বেশি জনপ্রিয় এবং নতুন প্রজন্মকে এই পেশায় আগ্রহী করাও এই আয়োজনের আরেকটি উদ্দেশ্য।
‘আমেরিকান কারি অ্যাওয়ার্ড’ আয়োজনের পেছনে যারা রয়েছেন, তাদের একজন হচ্ছেন, মাস্টার শেফ মো. খলিলুর রহমান। যিনি আমেরিকার জনপ্রিয় খলিল বিরিয়ানি হাউজের প্রতিষ্ঠাতা। কালিনারি শিল্পে অসামান্য অবদানের জন্য যিনি ‘ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড’ এবং যুক্তরাষ্ট্র সরকারের অন্যতম সম্মানজনক পুরস্কার ‘প্রেসিডেন্সিয়াল লাইফ টাইম অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন।
আরেকজন হচ্ছেন, এনামুল হক এনাম। তিনি যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ‘বিজনেস আমেরিকা ম্যাগাজিন’ এবং বাংলাদেশ থেকে প্রকাশিত অন্যতম শীর্ষ বিজনেস ম্যাগাজিন ‘অর্থকন্ঠ’-এর প্রতিষ্ঠাতা। তিনি প্রবাসী বাংলাদেশিদের দুটি অন্যতম প্ল্যাটফর্ম ‘এনআরবি ওয়ার্ল্ড’ এবং গ্লোবাল এনআরবি চেম্বারের অন্যতম প্রধান উদ্যোক্তা। এছাড়াও তিনি নিয়মিতভাবে আন্তর্জাতিক অঙ্গনে ব্যবসায়ীদের অংশগ্রহণে বিভিন্ন ব্যবসায়ীদের সম্পর্ক উন্নয়নের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে নানা অনুষ্ঠানের আয়োজন করেন।
‘আমেরিকান কারি অ্যাওয়ার্ড’ সব দেশের অংশগ্রহণকারীদের জন্য উন্মুক্ত থাকবে। পৃথিবীর যে কোনো দেশের উপরোক্ত ক্যাটাগরির প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীদের ‘আমেরিকান কারি অ্যাওয়ার্ড ২০২৪’ এর ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।